রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন, ইতিবাচক পদক্ষেপ বলছে মালয়েশিয়ার শিল্প খাত হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা ৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন: অমিত শাহ সিগারেট বাকি না দেওয়ায় দেখে নেওয়ার হুমকি’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী

সিগারেট বাকি না দেওয়ায় দেখে নেওয়ার হুমকি’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

ইবি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ বার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে সিগারেট বাকি না দেওয়ায় এক দোকানিকে ‘পরে দেখে নেওয়া ও ছুরি জাতীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বিরুদ্ধে। তিনি সংশ্লিষ্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের কাছে নিরাপত্তা চেয়ে অভিযোগ দেন ভুক্তভোগী দোকানি জসীম শেখ।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন সংলগ্ন লিচু বাগানে ‘আর কে কফি হাউস’ নামক জসীম শেখের টি স্টল রয়েছে। গত ১৮ আগস্ট সকাল ১০ টার দিকে চারুকলা বিভাগের শিক্ষার্থী শাহেদ বিশ্বাস দোকান থেকে সিগারেট কিনে। ওইদিন টাকা না দিয়ে তাড়াহুড়ো করে চলে যান। পরের দিন আবারও বকেয়া সিগারেট নেয়। তখন বকেয়া দিতে অস্বীকৃতি জানালে দোকানির সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় এবং হুমকি দেয় ওই শিক্ষার্থী। ঘটনা জানাজানি হলে বকেয়া পরিশোধ করেন তিনি।
এদিকে প্রক্টর বরাবর দেওয়া অভিযোগ পত্রে ভুক্তভোগী দোকানি উল্লেখ করেন, আমি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রশাসনের অনুমোদিত একটি চা-কফির দোকান চালায়, যা নিয়মিত দোকান ভাড়া ও বিদ্যুৎ বিল দিয়ে থাকি। গত ১৮ আগস্টে আনুমানিক বেলা ১০ দিকে ফাইন আর্টস (চারুকলা) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শাহেদ বিশ্বাস নামের এক ছেলে আমার দোকানে আসে এবং কিছু পণ্য নেয়। পণ্য নিয়ে কিছু না বলে চলে যায়, তখন আমি পূর্বের বাকিসহ টাকা চাইলে আমার উপর চড়াও হয়ে উঠে এবং অনেক হুমকি ধামকি দেখায়, এক পর্যায়ে ছুরি জাতীয় ডেকার বের করে আমাকে আঘাত করতে গেলে আমি দূরে সরে গিয়ে নিজেকে আত্মরক্ষা করি। পরে বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে অবগত করি। পরবর্তীতে ২০ আগস্ট রাত সাড়ে ১১ টায় আমাকে ফোন দিয়ে প্রথমে সরি বলে, কিন্তু ফোন রাখার সময় আবার বিভিন্ন ভাবে হুমকি দেয় এবং বলে ‘পরে দেখে নিবো’। এমতাবস্থায় আমার দোকান এবং আমি হুমকির মধ্যে আছি।
ভুক্তভোগী দোকানি জসীম শেখ বলন, ছেলেটি আগে ২টি সিগারেট নিয়ে চলে গেছে। পরেরদিন এসে আবারও দু’টি সিগারেট নিল। আগের দুটির টাকা চাইলে অস্বীকার করে। তাও আমি বললাম, ‘আগের টাকা দিতে হবে না, বর্তমানের টাকা দেন’। আমি বললাম আ৷ বাকি দিব না। সে বলে, ‘আমি বাকি নিব, আপনাকে দিতে হবে।’ পরে বাকবিতন্ডায় সে ছুরি জাতীয় কিছু একটা বের করে গালি দিয়ে বলে যে, ‘একটু পুশ দিয়ে দিমু’। পরে রাতে কল দিয়েও দেখে নেওয়ার হুমকি দেয়। তখন নিরাপত্তা চেয়ে প্রক্টর স্যারকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিবে তাই মেনে নিব।
জানতে চাইলে অভিযুক্ত শাহেদ বিশ্বাস বলেন, আমি একটা সিগারেট নেওয়ার পর ৪টার বাস চলে যাওয়ায় তাড়াহুড়ো করে বিদায় নিলাম। পরে এসে দেখি ওনি দুইটি সিগারেটের কথা বলছিল। এই নিয়ে বাকবিতন্ডা হয়। রাফিজ আহমেদও (ছাত্রদলের সদস্য সচিব) দোকানে ডেকে মীমাংসা করে দিয়েছে। আমি সরি বলেছি। দোকানি মামাকে রাতে কল দিয়েও সরি বলেছি। তাঁর সঙ্গে পুনরায় দেখা করবো বলেছি। এটা নাকি তাঁর কাছে হুমকি হয়ে গেল। এছাড়া আমি যেহেতু চারুকলায় পড়ি, সঙ্গে পেন্সিল কাট ছিল। ওটাকে অস্ত্র হিসেবে প্রচার করছে মামা। ঘটনাস্থলে অরুণ সহ এক বান্ধবী ছিল।
অভিযুক্তের বন্ধু অরুণ বলেন, তারা বাকবিতন্ডায় জড়িয়ে গেলে আমি হেঁটে যাওয়ার সময় অবলোকন করেছি৷ হাতে কী ছিল স্পষ্ট দেখিনি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমার কাছে অভিযোগপত্র এসেছে৷ বিস্তারিত না জেনে মন্তব্য করছি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories