শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এবং আলহাজ্ব মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজমানের উম্মুল মোমেনীন ওমেন্স অ্যাসোসিয়েশন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই মাসব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী বিভিন্ন পর্বে অংশ নেন। আগস্টের শুরুতে অনুষ্ঠিত সেমিফাইনালে ৩৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন ফাইনালের জন্য নির্বাচিত হন।
ফাইনালে মোহাম্মদ ফোরকান প্রথম, মোহাম্মদ বাবর দ্বিতীয় এবং মোহাম্মদ ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেন। প্রথম থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেক বিজয়ীকে সনদ, ক্রেস্ট, বিশেষ পুরস্কার ও ওমরাহ প্যাকেজ দেওয়া হয়।
আমিরাতের বিভিন্ন স্থান থেকে আগত গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্য, তাদের পরিবারের সদস্য, সমমনা প্রবাসী বাংলাদেশিসহ প্রায় তিন হাজার দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাতে রাসুল (সা.) প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা ফজলুল কবির আল কাদেরী। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব ওমর গনি।
অনুষ্ঠানে গাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ আজম খান, কেবিনেট মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল, হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন, মোহাম্মদ মউন উদ্দিনসহ আমিরাতের বাংলাদেশ কমিউনিটির ভিআইপি, সিআইপি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঁচজন বিচারকের নম্বরের ভিত্তিতে বিজয়ীদের চূড়ান্ত স্থান নির্ধারণ করা হয়। পরে প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এরশাদ হোসেন হিরুসহ অন্যান্য অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ জানে আলম, শায়ের মুহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ আল রোমান।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী, বিচারক, অংশগ্রহণকারী ও উপস্থিত প্রবাসীরা আয়োজকদের প্রশংসা করেন। একই সঙ্গে তারা প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories