শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সেচে অনিয়ম বা কৃষক হয়রানি বরদাশত নয়: বিএমডিএ চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ বার

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।
এদিন ড. আবদুল মঈন খান ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা
পরিচ্ছন্ন, মার্জিত ও তাত্ত্বিক রাজনীতিক হিসেবে পরিচিত ড. আবদুল মঈন খান ১৯৪৭ সালের ১ জানুয়ারি নরসিংদীতে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল মোমেন খান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক খাদ্যমন্ত্রী।
নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মঈন খান। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং ১৯৭৩ সালে ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং সরকারি বিভিন্ন দায়িত্বে ছিলেন।
বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। নরসিংদী-২ (পলাশ) আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
সরকারেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ড. মঈন খান। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে প্রথমে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর এবার নতুন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ফিরলেন ড. আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories