আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ বাজেট বান্ধব বিস্তৃত পরিসরের স্মার্টফোন। স্যামসাংয়ের বেশিরভাগ ফোনের মতো গালাক্সি এম১২ স্মার্টফোনটিরও রয়েছে আকর্ষণীয় ডিজাইন। স্যামসাংয়ের গ্যালাক্সি এম-১২ এর প্রথম যে জিনিসটাই আপনার নজর কাড়বে তা হলো এর ওয়াটারড্রপ নচসহ সুবিশাল ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও, ডিভাইসটিকে অভিনব করে তুলেছে এর ৯০ হার্টজ ডিসপ্লে, যা উন্মোচনের পরপরই সবার মন জয় করে নিয়েছে। কালো, এলিগেন্ট ব্লু ও সাদা রঙে স্মার্টফোনটি বাজারে এনেছে স্যামসাং। তাই, নিঃসন্দেহে বলা যায়, বাজারে এখন যেসব স্মার্টফোন পাওয়া যাচ্ছে এর মধ্যে নান্দনিকতা ও বাজেটের দিক থেকে অন্যতম স্যামসাং গালাক্সি এম১২।
গ্যালাক্সি এম-১২ -এ রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/২.০ অ্যাপারচার, ১২৩ ডিগ্র ফিল্ড অব ভিউ যুক্ত ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের কোয়াড ক্যামেরা সিস্টেম। দিনের বেলাতে কিংবা কৃত্রিম ক্ষেত্রেও স্মার্টফোনটির সামনের ক্যামেরা পর্যাপ্ত আলো ধারণ করবে।
ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ১৫ ওয়াটের ফাস্ট-চার্জিং সমর্থন করবে। সাধারণ ব্যবহারে একবার চার্জে ফোনটি দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনের অ্যানিমেশন ও স্ক্রলিং -কে মসৃণ করবে ফোনটির ৯০ হার্টজের রিফ্রেশ রেট।
স্মার্টফোনটির শক্তিশালী চিপসেট ও ব্যাটারি গেমারদের সুযোগ করে দিবে স্বাচ্ছন্দ্যে অনেকক্ষণ গেম খেলার। এছাড়াও, স্মার্টফোনটির এলপিডিডিআর৪ র্যাম নিশ্চিত করবে অবিশ্বাস্য পারফরমেন্স, মাল্টিটাস্কিং করে তুলবে সহজ। বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় মোবাইলে একসঙ্গে অনেক কাজ করা, দ্রুত ও শক্তিশালী পারফরমেন্স এবং ব্যাটারির চার্জ ব্যবহারকে কমিয়ে আনবে এর চিপসেট
Leave a Reply