আসন্ন শ্রীশ্রী শারদীয় দূর্গোৎসব শান্তি পূর্ণ ভাবে উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু এডঃ রাখাল চন্দ্র সরকারের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, বাংলাদেশ পুজা উদযাপন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ হিন্দু ধর্ম বিষয়ক কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল।
তিনি বলেন পুজায় নিজেদের অধিকতর সতর্ক থেকে, নিজেদের মধ্যে স্বেচ্ছা সেবক দল গঠন করে পাহাড়া ব্যবস্থা করা, প্রচুর লাইটের ব্যবস্থা করা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখা, নারী পুরুষ আলাদা লাইনে পুজা দেখার ব্যবস্থা করাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা কমিটির সাধারন সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৌমেন কিশোর চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শংকর সাহা। সভায় আরো উপস্থিত থেকে আলোচনা করেন, আওয়মীলীগের সহ-সভাপতি এডঃ পিযুষ কান্তি সরকার, এডঃ বিকাশ রায় চৌধুরী এডঃ মিলন কান্তি সরকার এডঃ মদন মোহন সরকার, মহানগর কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার রকেটসহ বিভিন্ন উপজেলার সভাপতি-সম্পাদক, জেলা কমিটির নেতৃবৃন্দ। ময়মনসিংহ জেলায় সম্ভাব্য পুজার সংথ্যা ৭০২ টি এর মধ্যে হালুয়াঘাটে ৬১, ধোবাউড়াতে ৩৪, ফুলপুর ৪৪, তারাকান্দ ৫০, সদরে ৩৮, ত্রিশাল ৭১, ভালুকা ৬৪, গফরগাঁও ১৬, ফুলবাড়িয়া ৭১, মুক্তাগাছায় ১০৫, গৌরীপুরে ৬১, ঈশ্বরগঞ্জ ৫৮, নান্দাইলে ২৯ টি । তবে এ সংখ্যা কম বা বেশি হতে পারে।
Leave a Reply