শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী স্বপ্ন ছুঁতে গিয়ে কফিনে ফিরলো নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসী আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ

দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম

জয়পুরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার

দুধ দিয়ে গোসল শুরু করেন এক যুবক। খবর পেয়ে তার চারপাশে জড়ো হন স্থানীয় লোকজন। কেউ বিস্মিত হয়ে দেখছিলেন, কেউ মুঠোফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন। এর কিছুক্ষণ পরই জানা গেল, পুরোনো প্রেমকে বিদায় জানাতেই যুবকের দুধ দিয়ে গোসল।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
একসময় এক নারীকে ভালোবেসেছিলেন জানিয়ে তারিকুল বলেন, সেই সম্পর্ক নিয়ে অনেক আশা ছিল। কিন্তু একপর্যায়ে সম্পর্কটি তার জীবনে হতাশা ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনের সেই কষ্ট থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।
সেই সিদ্ধান্তের কথা প্রতীকীভাবে জানাতে দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তারিকুল। তিনি বলেন, আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।
তারিকুলের ভাষ্য, ভালোবাসার পেছনে না ছুটে এবার ভালো পথে ফিরতে চান। নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দেখান। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানানোর ঘটনা তাদের কাছে ব্যতিক্রম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories