বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার মালয়েশিয়া দিবসে ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বারভিডার কর্মসূচি না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

ইসলামের পবিত্রতম নগরী মক্কার কাছে ড্রোন প্রতিহত করার ঘটনায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, মক্কার নিরাপত্তা ও পবিত্রতা হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এক ফেসবুক পোস্টে আনোয়ার বলেন, মক্কা আল-মুকাররামার কাছে ড্রোন সফলভাবে প্রতিহত করার খবর তিনি অনুসরণ করছেন। মক্কার বাসিন্দা ও সেখানে অবস্থানরত মুসল্লি-তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত হতে হবে।
তিনি বেসামরিক এলাকায় সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা বিপন্ন করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আনোয়ার বলেন, উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংঘাতের পরিবর্তে শান্তি ও সংলাপের পথ বেছে নিতে হবে। দ্রুত সমাধানে পৌঁছাতে পারস্পরিক আলোচনার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
মক্কায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মুসল্লি ও ওমরাহ পালনকারী সমবেত হন। ফলে পবিত্র নগরীর নিরাপত্তাকে ঘিরে যেকোনো ঘটনা শুধু সৌদি আরব নয়, পুরো মুসলিম বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories