সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মো. খোরশেদ আলম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে হৃদ্যন্ত্রের সমস্যায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজন ও পরিচিতরা।
নিহত খোরশেদ আলম চট্টগ্রামের ফটিকছড়ি থানার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। প্রায় ১৮ বছর আগে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন ধরে মোছাফ্ফাহ সানাইয়া-৫ এলাকায় বসবাস করছিলেন।
পরিচিতরা জানান, ভোররাতে বুকে ব্যথা অনুভব করার পর হঠাৎ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ ও দুই বছর বয়সী দুই সন্তান রেখে গেছেন।
তার বন্ধু নোমান, রাশেদসহ পরিচিত কয়েকজন জানান, গত প্রায় চার মাস ধরে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে খোরশেদ আলম নানা দুশ্চিন্তার মধ্যে ছিলেন।
খোরশেদের মৃত্যুর সংবাদে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধুরা জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
Leave a Reply