বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু নীলফামারীর ডিমলায় ১৩টি জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত বান্দরবানের বলীপাড়া বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ দোকান ব্রাহ্মণবাড়িয়া তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান ফ্যাসিস্ট আ.লীগের পথেই হাঁটছে বিএনপি: এটিএম আজহারুল ইসলাম টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক বাসস-এর সাবেক প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন আর নেই মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠনের যাত্রা শুরু

ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠনের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত যোগাযোগের লক্ষ্যে বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বিজিএসএ) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে ‘অরুণোদয় ও নবীনবরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কেক কেটে বিজিএসএর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পিএইচডি শিক্ষার্থী সালমা আক্তার ও নুরানি হাফসা।
সংগঠনের নেতারা জানান, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করা, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং একাডেমিক ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলাই বিজিএসএর প্রধান লক্ষ্য। একই সঙ্গে ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বহুসাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুনভাবে যুক্ত হওয়া শিক্ষার্থীদের উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা। শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও বিভিন্ন পেশার বাংলাদেশি পেশাজীবীদের উপস্থিতিতে শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ ও পেশাগত দিকনির্দেশনার সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক-গবেষক ড. শরীফ সিদ্দিকী, সহকারী অধ্যাপক-গবেষক ড. মো. হাফিজ উদ্দিন, পোস্টডক্টরাল গবেষক মৌসুমী খান ও মো. লুকমান হোসেন এবং ক্যাসটেক হাইস্কুলের বিজ্ঞান শিক্ষাবিদ মোহাম্মদ হাফিজ কবীর।
২০২৬-২০২৭ মেয়াদের বিজিএসএর কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন বিজয় কৃষ্ণ রায়। সহ-সভাপতি আবরার নূর-ই ফাইয়াজ এবং সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী।
কমিটির অন্য সদস্যরা হলেন—কোষাধ্যক্ষ তাওসিফ চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ রিদওয়ানুল মুস্তাফা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া আনজুম, সহকারী সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া খান সুজানা, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, মিডিয়া সম্পাদক সামিনা আক্তার টুম্পা এবং ক্রীড়া সম্পাদক এস্তেহাদ পাঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেলানটিসের ব্যবস্থাপক প্রকৌশলী অনন্ত সাইফ, ফোর্ড মোটরস কোম্পানির তথ্যবিজ্ঞানী ফারিয়া মাহনাজ, সফটওয়্যার প্রকৌশলী নাইমা হোসাইন, প্রকৌশলী দেবানজান দিপ, প্রকৌশলী সুরভী বণিক ও সাংবাদিক তোফায়েল রেজা সোহেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories