বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

জামিন পেলে পলাতক হতে পারেন পরীমণি : পুলিশ

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯৪ বার

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণিকে আজ আদালতে হাজির করেছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি। দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে পরীমণিকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। এমনকি পলাতক হওয়ার আশংকা রয়েছে।’

গোলাম মোস্তফা আরও উল্লেখ করেন, রিমান্ডে পরীমণি বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গোলাম মোস্তফা বলেন, মামলার অভিযোগের বিষয়ে পরীমণি’র জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন।’

অপরদিকে পরীমণি’র আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদনে বলেন, পরীমণি একজন ‘প্যানিক অ্যাটাকের রোগী।’ দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে আসামিকে জামিন দেওয়া হোক।

গত বুধবার (৪ আগস্ট) পরীমণি’র বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি’র বিরুদ্ধে মামলা করে। সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories