শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ইবি শিক্ষার্থীকে বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা, বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার

স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে পরিবারকে সচ্ছলতার পথে এগিয়ে নেয়ার। কিন্তু সেই স্বপ্ন এখন থমকে আছে পরিবারের অস্বচ্ছতায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম রাইয়ান জুবাইর এখন জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে লিপ্ত।
গত ১১ জানুয়ারি হঠাৎ ব্রেইন স্ট্রোক করলে দ্রুত তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। একের পর এক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কের রক্তনালীতে এভিএম (Arteriovenous Malformation) শনাক্ত করেন- যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, যেকোনো সময় পুনরায় রক্তক্ষরণ হয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রাইয়ানের সুস্থতার কার্যকর সমাধান হিসেবে চিকিৎসকরা ‘গামা নাইফ সার্জারি’ করার পরামর্শ দিয়েছেন। তবে এই জটিল অপারেশন দেশে সম্ভব না হওয়ায় তাকে দ্রুত সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই চিকিৎসার ব্যয় প্রায় ১৭ থেকে ২০ লক্ষ টাকা—যা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব।
রাইয়ান বলেন, আমার বাবা পেশায় একজন কৃষক। পরিবারে আমি বড় সন্তান, বাকি দুই ভাই আমার ছোট। তারা পড়াশোনা করে। এ পরিস্থিতিতে আমার পরিবারের পক্ষে এত বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করা পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে সহপাঠী ও শিক্ষকরাও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সম্মিলিত উদ্যোগেই হয়ত রাইয়ানের জীবন বাঁচানো সম্ভব।
মানবিক আবেদন জানিয়ে বলা হচ্ছে– কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসেন, তবে একটি তরুণ প্রাণ নতুন করে জীবন ফিরে পেতে পারে। যোগাযোগ : 01571747219। আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম : বিকাশ/নগদ : 01907-021159; রকেট : 015717472193; ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট : 20507056700039004। একটা ছোট সহায়তাই হতে পারে রাইয়ানের নতুন জীবনের সূচনা। এখন শুধু প্রয়োজন সহমর্মিতার হাত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories