শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা নিয়ে দিয়ে নতুন তথ্য দিলেন নির্মাতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ব্লকবাস্টার সাফল্যের পর বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। পরিচালক জয় মেহতার পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার ‘প্রলয়’ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সিনেমাটি নাকি “ক্রিয়েটিভ ডিফারেন্স”-এর কারণে পিছিয়ে যেতে পারে। তবে নির্মাতা পক্ষ এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছে।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘প্রলয়’ প্রকল্প একেবারেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সব কাজ এখন প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং আগস্ট ২০২৬-এ শুটিং শুরু হওয়ার প্রস্তুতি চলছে।
শোনা যাচ্ছে রণবীর সিং ও পরিচালক জয় মেহতা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ইতিমধ্যে স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়েছে। ‘প্রলয়’ সিনেমাটি একটি ডিস্টোপিয়ান, পোস্ট-অ্যাপোক্যালিপটিক বিশ্বকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, যেখানে থাকবে হাই-অকটেন অ্যাকশন ও জোম্বি-ধাঁচের গল্প। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভিএফএক্স নির্ভর বড় প্রজেক্ট হিসেবে তৈরি হচ্ছে।
প্রযোজনায় রয়েছে ট্রু স্টোরি ফিল্মস, আপ্পলাউসে এন্টারটেইনমেন্ট এবং রণবীরের নিজস্ব ব্যানার মা কাসাম ফ্লিমস। রণবীর এই সিনেমার জন্য সম্পূর্ণ নতুন লুক ও স্টাইল ধারণ করবেন। আপাতত তিনি অন্য কোনও বড় প্রজেক্টে সাইন করেননি, তবে পরিচালক আদিত্য ধরের সঙ্গে নতুন একটি প্রজেক্ট সিনে আলোচনা চলছে, যা ‘প্রলয়’ শেষ হওয়ার পর শুরু হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories