শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

শুধু অনুবাদ নয়, এবার সঠিক উচ্চারণও শেখাবে গুগল ট্রান্সলেটর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার

ভাষার দেয়াল ভেঙে মানুষের যোগাযোগকে সহজ করার যাত্রা শুরু হয়েছিল একেবারে নীরবে। আর সেই ছোট্ট পরীক্ষাই আজ বিশ্বজুড়ে কোটি মানুষের দৈনন্দিন সঙ্গী। দুই দশক পূর্তি উপলক্ষে নতুন চমক নিয়ে হাজির হয়েছে গুগল ট্রান্সলেট এবার শুধু অনুবাদ নয়, সঠিক উচ্চারণ শেখাতেও পাশে থাকবে এটি।
২০০৬ সালের ২৮ এপ্রিল যাত্রা শুরু করে গুগলের এই অনুবাদ সেবা। ২০ বছর পূর্তি উপলক্ষে গুগল ট্রান্সলট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করেছে নতুন একটি ফিচার ‘প্রনুনশাশন প্রাকটিস’। প্রাথমিকভাবে ভারত ও যুক্তরাষ্ট্রে চালু হওয়া এই সুবিধায় ইংরেজি, স্প্যানিশ ও হিন্দি এই তিনটি ভাষায় উচ্চারণ অনুশীলন করা যাবে।
নতুন এই ফিচারে ব্যবহারকারীরা নির্দিষ্ট শব্দ বা বাক্য বললে কৃত্রিম বুদ্ধিমত্তা তা বিশ্লেষণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। ফলে বিদেশি ভাষায় কথা বলার আগে নিজের উচ্চারণ ঠিক করে নেওয়া সহজ হবে। অ্যাপের ‘অ্যাস্ক’ ও ‘আন্ডারস্টান্ড’ বাটনের মাধ্যমে এই অনুশীলন করা যাবে বলে জানিয়েছে গুগল
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, গত দুই দশকে ট্রান্সলেটের প্রযুক্তিতে বড় পরিবর্তন এসেছে। শুরুতে এটি পরিসংখ্যানভিত্তিক মেশিন লার্নিংয়ের ওপর নির্ভর করত, যেখানে শব্দ ধরে ধরে অনুবাদ করা হতো। এখন তা উন্নত হয়ে গুগলের জেমিনি এআইমডেলের মাধ্যমে আরও প্রাসঙ্গিক ও নির্ভুল অনুবাদ দিতে সক্ষম।
গুগল জানায়, বর্তমানে প্রতি মাসে ১০০ কোটির বেশি মানুষ এই সেবা ব্যবহার করেন। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি অনূদিত বাক্য হচ্ছে “থ্যাঙ্ক ইউ”। এর পরেই রয়েছে “হাউ আর ইউ?”, “আই লাভ ইউ”, এবং “প্লিজ”। সবচেয়ে বেশি অনুবাদ হয় ইংরেজি থেকে স্প্যানিশে। এরপর রয়েছে ইন্দোনেশীয়, পর্তুগিজ, আরবি ও তুর্কি ভাষা। পাশাপাশি ইংরেজি থেকে হিন্দি, বাংলা ও মালয়ালম ভাষায় অনুবাদের হারও বেড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories