শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে উল্লেখ বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বর্তমান সরকার গেল নির্বাচনটিকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।
তিনি বলেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেয়া হবে। এরই মধ্যে দলে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও ইসহাক সরকার।
ইসহাক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ইসহাক সরকার জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন।
সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকারকে খোলাসা করতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সিন্ডিকেট আছে কি না, তা জনগণকে অবশ্যই জানাতে হবে।
তিনি বলেন, জ্বালানি সংকট ও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে। সরকার যদি এই সিন্ডিকেটকে দমাতে না পারে, তাহলে এনসিপি সিন্ডিকেট দমন করতে মাঠে নামবে।
সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকারের কার্ড দেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তবে এই অর্থের উৎসের ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দিতে হবে। মুদ্রাস্ফীতি না কমিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার গোপনে নোট ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার শাহবাগ থানার ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি গণতান্ত্রিক ক্যাম্পাস চায়। তিনি আরও জানান, এনসিপি এখন তৃণমূলে ছড়িয়ে পড়ছে এবং সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories