শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৪ বার

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা। ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা।
জেলা প্রশাসন জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসনের সমন্বয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।
জানা যায়, জেলার ৫টি সংসদীয় আসনের সব সংসদ সদস্য তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নিজের এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়ে উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও একদিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি সমর্থন করলে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও এতে সম্মতি দেন।
জেলা প্রশাসক জানান, সভায় অনুপস্থিত গাজীপুরের অন্য চার সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হলে তারাও একই সিদ্ধান্তে সম্মতি জানান।
ফলে গাজীপুর-১ আসনের মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী ও গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন-সবাই এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দান করবেন।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই সম্মিলিত উদ্যোগ দেশের অন্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories