মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সারাদেশের ন্যায় স্বতস্ফুর্তভাবে ময়মনসিংহের হালুয়াঘাটে চলছে গণটিকা কার্যক্রম

সমীর সরকার, হালুয়াঘাট
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১২৩ বার

সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় কোভিড /১৯ ভ্যাকসিন গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন কার্যক্রম পরবর্তী ৭ আগস্ট সকাল থেকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গণটিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে স্থানীয় সাংসদ জুয়েল আরেং এ গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। গণটিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, মেয়র খায়রুল আলম ভূঞা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইমলাম বেগ, আব্দুর রশিদ, স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব ও উপজেলা টিএইচও মনির হোসেন প্রমূখ।
হালুয়াঘাটে ১২টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৬শ করে এবং পৌরসভা সদরে ৬০০ টিকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, টিকা কার্যক্রমকে জনগন যেভাবে সারা দিয়ে সহযোগীতা করেছে, আগামী দিনে আরও সুন্দর ভাবে এ কার্যক্রম পরিচালনা করার সময় সকলের সার্বিক সহযোগীতাও কামনা করেন তিনি। এসময় তিনি, ২৫ উর্দ্ধো নারী পুরুষকে যথা সময়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহনের আহবান জানান।
আজ রোববার উপজলোর বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গন-টিকাদান কার্যক্রমে সর্বস্তরের নারী-পুরুষ স্বতপূর্ত ভাবে এবং শৃংখাবদ্ধ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহন করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories