বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সমীর সরকারম, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 30;

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল এই দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দিবসের প্রথম প্রহরে হালুয়াঘাট উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক আয়োজন ছিল উল্লেখযোগ্য। বিকাল ৩ ঘটিকার সময় ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে স্হানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন। এই দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে হালুয়াঘাট সরকারি মডেল হাই স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে আভিযোগ করে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের নিয়ে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেন পৌর শহরে।বিকাল ৪ ঘটিকায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিএনপির উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসে এসে শেষ হয়। সর্বোপরি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হালুয়াঘাট উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর ও শ্রদ্ধাবোধে ভরপুর পরিবেশ বিরাজ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories