শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

হালুয়াঘাটে অবৈধভাবে মজুদকৃত ৩৭০ লিটার পেট্রোল জব্দ

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

২৮ মার্চ শুক্রবার রাতে হালুয়াঘাট উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়নের জামগড়া মোড় এর একটি বাড়ি হতে ৩৭০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জ্বালানি মজুদ করে বেশি দামে বিক্রয়ের প্রমাণসহ অভিযোগের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নির্দিষ্ট স্থান তল্লাশি করে অভিযোগের সত্যতা পেয়ে মজুদকৃত উক্ত জ্বালানি জব্দ করা হয়। মজুদকারী ‘ শাহজালাল এন্টারপ্রাইজ ‘ নামক দোকানের সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি। অভিযানটি পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জনাবা জান্নাত এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম। উক্ত জ্বালানি তাৎক্ষণিকভাবে ধারা বাজারের মুন ফিলিং স্টেশন এর মাধ্যমে প্রশাসন এর উপস্থিতিতে পুলিশ এবং আনসারগনের সহায়তায় সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়। নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জনাবা জান্নাত বলেন জ্বালানি মজুদ করে অধিক মূল্যে বিক্রয় করার তথ্য প্রমাণ সহকারে (সম্ভব হলে ভিডিও ফুটেজ) অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জনস্বার্থে প্রশাসনের এমন তৎপরতা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories