রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা? সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবছর বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেন। তবে ভিসার ধরন সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝিও বড় বিপদের কারণ হতে পারে। এবার সে বিষয়েই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বার্তায় জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনও ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসায়িক সফর বা চিকিৎসার উদ্দেশ্যে দেয়া হয়। এই ভিসায় থেকে কোনও বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানে ডিগ্রি প্রোগ্রাম কিংবা ক্রেডিটভিত্তিক কোর্সে ভর্তি হওয়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতির লঙ্ঘন। এমনকি অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
অনেকে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে পড়াশোনার সুযোগ খোঁজার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের পদক্ষেপ বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য নির্দিষ্ট স্টুডেন্ট ভিসা (যেমন এফ-১) গ্রহণ করাই একমাত্র বৈধ পথ।
বিশেষজ্ঞরা বলছেন, ভিসার শর্ত লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে ভিসা আবেদন বাতিল হওয়া, এমনকি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories