সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর ছায়া মন্ত্রিসভা: কী, কেন, কীভাবে উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার ছাড়াল নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৪ মার্চ মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

ত্রয়োদশ নির্বাচনে সাত বিজয়ী নারী প্রার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে এখন পর্যন্ত ২৫৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার রিপোর্ট অনুযায়ী, এবার নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনের বিশ্লেষণে দেখা গেছে, মোট ৩০০ আসনে প্রার্থীর সংখ্যা ২,১৭২ জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৫ জন, যা মোট প্রার্থীর প্রায় ৪ শতাংশ। দলের হয়ে প্রার্থী হয়েছেন ৬৬ জন নারী, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৯ জন, আর ১ জন হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি।
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম (ধানের শীষ) ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর (রিকশা) পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। ঝালকাঠি-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা ৬৯ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।
সিলেট-২ আসনে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা) ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে ৭৯ হাজার ৩২১ ভোট ব্যবধানে জয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোটে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও নাটোর-১ আসনে যথাক্রমে শামা ওবায়েদ ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ ও ফারজানা শারমিন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
নারী প্রার্থীদের বিশ্লেষণ অনুযায়ী, ৬৪ জনই স্নাতক বা স্নাতকোত্তর, অর্থাৎ ৭৫ শতাংশ নারী উচ্চশিক্ষিত। বয়সভিত্তিক বিশ্লেষণে ২৫–৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। পেশাগতভাবে প্রায় ৬৭ শতাংশ নারী কর্মজীবী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories