সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর ছায়া মন্ত্রিসভা: কী, কেন, কীভাবে উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার ছাড়াল নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৪ মার্চ মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার

প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ শিগগির সুদহার কমাবে—এমন আশা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বর্ণের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
বাজার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ১৪ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৬৪.২৯ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারস ০.২ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৫ হাজার ৮৬.৫০ ডলারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর স্পট রুপার দামও বৃহস্পতিবার কমেছে। এদিন রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮৩.৪৭ ডলারে নেমে আসে।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, প্রত্যাশার চেয়ে ভালো মার্কিন চাকরির তথ্যের ফলে ফেডের দ্রুত সুদহার কমানোর সম্ভাবনা কমে গেছে। এতে ডলার শক্তিশালী হয়েছে, যার প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার দামে। ফলে স্বর্ণ ৫ হাজার ১০০ ডলারের ওপর থেকে এবং রুপা ৮৬ ডলারের ওপর থেকে পিছিয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক অস্থিরতার পর বিনিয়োগকারীদের নজর আবার অর্থনৈতিক সূচকের দিকে ফিরেছে। পাশাপাশি চীনে আসন্ন লুনার নিউ ইয়ার উপলক্ষে ছুটির কারণে বাজারে ঝুঁকি নেয়ার প্রবণতা ও লেনদেনের পরিমাণ কিছুটা কমতে পারে।
বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে আগের মাস ডিসেম্বরে সংশোধিত হিসাবে কর্মসংস্থান বেড়েছিল ৪৮ হাজার। একই সময়ে দেশটির বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৪.৩ শতাংশে। অথচ রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা জানুয়ারিতে ৭০ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন।
এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারকেরা আরও কিছুদিন সুদহার অপরিবর্তিত রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে বিনিয়োগকারীরা আজ প্রকাশিত হতে যাওয়া সাপ্তাহিক মার্কিন বেকারভাতা দাবির তথ্য এবং শুক্রবারের মুদ্রাস্ফীতি (সিপিআই) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা স্পষ্ট করতে পারে।
ওএএনডিএর মার্কেটপালস বিভাগের বিশ্লেষক জাইন ভাওদা বলেন, শুক্রবারের সিপিআই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি যদি প্রত্যাশার চেয়ে কম থাকে, তবে স্বর্ণের দাম আরও চাপের মুখে পড়তে পারে এবং আবার প্রতি আউন্স ৫ হাজার ডলারের নিচে নামার চেষ্টা করতে পারে।
অন্যদিকে, স্পট প্লাটিনামের দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৯৮.৯৪ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭১০.২৬ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories