বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ময়মনসিংহে ভুয়া পুলিশ আটক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৩৭ বার

ময়মনসিংহে চাঁদাবাজীর প্রস্তুতিকালে জনতার হাতে ভুয়া পুলিশ আটক হয়েছে। আটককৃত ব্যক্তির নাম শাহাদত আলম (২৮)। সে ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের এম.এ মজিদের ছেলে।তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে পাশে মধুপুর বাজারে নূরে আলম নামের নেমপ্লেট সম্বলিত এসআই র‌্যাংক ব্যাচযুক্ত পুলিশের পোশাক পরে এক সহযোগীসহ চাদাঁবাজীর উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এ সময় বাজারের একটি দোকান থেকে একশ টাকা ও এক প্যাকেট সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যায় এবং কিছুদূর গিয়ে পুলিশের পোষাক খুলে সাধারন পোষাক পরে। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে তারাকান্দা থানায় খবর দেওয়া হয়। এ সময় তার সহযোগী রুবেল পালিয়ে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শাহাদত জানায়, সে মহাসড়কে চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছিল এবং সে পুলিশে কনষ্টেবলের চাকরি করতো। ডোপটেষ্টে পজিটিভ হবার কারণে সে চাকুরী হারায়।ওসি আরো জানায়, গ্রেফতারকৃত শাহাদাতকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories