বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন এবং তার হালকা হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হবে।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা হাসান মাসুদ সম্প্রতি আলোচনায় আসেন অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে করা মন্তব্যের পর। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান, আর অভিনয়ে ফিরতে চান না বরং একটি স্থায়ী চাকরি খুঁজছেন।
তার ভাষায়, আমি এখন একটা জব খুঁজছি। সেটা যে ক্ষেত্রেই হোক- সাংবাদিকতা, প্রশাসন বা অন্য কিছু। আমি হারিয়ে যেতে চাই একেবারে।
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর, ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় কর্মরত ছিলেন।
সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন এবং একের পর এক জনপ্রিয় টেলিভিশন নাটকে কাজ করে দর্শকের মন জয় করেন।
তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে – হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন, বাতাসের ঘর ও প্রভাতী সবুজ সংঘ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories