সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কৃষক আন্দোলনে বৃদ্ধাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় ক্ষমা চাইলেন কঙ্গনা রানাওয়াত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার

চার বছর আগে কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সেই ঘটনায় দায়ের হওয়া মানহানির মামলায় সোমবার (২৭ অক্টোবর) পাঞ্জাবের এক আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি মন্তব্যটিকে ‘ভুল–বোঝাবুঝির ফল’ বলে উল্লেখ করে ক্ষমা প্রকাশ করেছেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ঘটনাটি ঘিরে মামলার বাদী ৭৩ বছর বয়সী মহিন্দর কৌর অভিযোগ করেছিলেন, কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) তাকে ভুলভাবে শাহিনবাগ আন্দোলনের কর্মী বিলকিস বানু হিসেবে চিহ্নিত করে অপমান করেছিলেন। তিনি আরও বলেন, কঙ্গনা দাবি করেছিলেন যে কৃষক আন্দোলনে অংশ নেওয়া এমন বৃদ্ধাদের ১০০ টাকায় ভাড়া করা যায় যা তার মানহানিকর ।
সোমবার আদালতে হাজিরা শেষে কঙ্গনা জানান, তিনি অভিযোগকারীর স্বামীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার ভাষায়, মহিন্দর জির পরিবারের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তার স্বামীকে জানিয়েছি, এই বিভ্রান্তি অনিচ্ছাকৃত ছিল। পাঞ্জাব ও হিমাচলের প্রত্যেক মা আমার কাছে সম্মানের। আমি কখনো কাউকে অসম্মান করতে চাইনি।
তবে নিজের মন্তব্যকে সরাসরি ভুল বলতে রাজি নন কঙ্গনা। তিনি বলেন, এটি ছিল একটি ‘রিটুইট’, যা একটি মিম হিসেবে ব্যবহৃত হয়েছিল, এবং সেই বিভ্রান্তির জন্য তিনি দুঃখিত। এই মামলাটি বহুদিন ধরেই আইনি প্রক্রিয়ায় ঝুলে ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভাতিন্ডার বিচারিক ম্যাজিস্ট্রেট কঙ্গনাকে আদালতে হাজিরার নির্দেশ দেন। পরে তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, তবে আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।
এদিকে, আদালত কঙ্গনাকে জামিন দিলেও তার মন্তব্যের জন্য ক্ষমা করেনি। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৪ নভেম্বর। উল্লেখ্য, ২০২৪ সালে কৃষক আন্দোলন সম্পর্কিত আরেক মন্তব্যের জেরে চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় এক নারী কনস্টেবল কঙ্গনাকে চড় মারেন—যা নিয়েও দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories