সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিগ বসের আসরে মেজাজ হারেলেন সালমান খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর আসরে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউডের ভাইসান সালমান খান। আর এবার এই আসরেই মেজাজ হাড়িয়ে আলোচনায় সালমান। এবারের ‘উইকএন্ড কা ভার’ পর্ব নিয়েই এই আলোচনার সূত্রপাত। এইবার সালমান বেশ ক্ষুব্ধ ছিলেন করে অভিনেত্রী ও প্রতিযোগী আশনূর কৌরের কারণে।
হিন্দুস্তান টাইমস প্রচারে আসা নতুন প্রোমোতে দেখা গেছে, সালমান খানের মুখোমুখি হচ্ছেন আশনূর কৌর। তার আচরণ নিয়ে ক্ষুব্ধ সালমান বলেন, তুমি বিগ বসকে এমনভাবে আদেশ দিচ্ছো যেন উনি তোমার ‘বড় পাপা’। বলছো, ‘ফুটেজ এখনই দেখাও’? তুমি কে বলো তো। আর তুমি তো জানোই না ঘরের ভিতরে কী ঘটছে। যদি আমি সেই ফুটেজ দেখাই, তুমি নিজের ওপরই লজ্জা পাবে। এখন তোমাকে এমন অহংকারী লাগছে, যেন নিজের বাইরে কিছুই দেখতে পাচ্ছো না।
সালমানের এমন তীব্র মন্তব্যে আশনূর স্পষ্টতই হতভম্ব হয়ে যান। শুধু আশনূরই নন, এই পর্বে কড়া ভাষায় শুনতে হয়েছে অভিনেত্রী কুনিক্কা সদানন্দকেও। ক্যাপ্টেন্সি টাস্কে সংগীত পরিচালক আমাল মালিক ও অভিনেতা অভিষেক বাজাজের মধ্যে ঝগড়ার জন্য তিনিই দায়ী বলে মন্তব্য করেন সালমান। তিনি বলেন, কুনিক্কা, নিজের সম্মান তোমার নিজের হাতে। বারবার একই ভুল করছো। কিছুটা পরিপক্বতা ফিরিয়ে আনো।
সালমান খানের সঞ্চালনায় বিগ বস ১৯–এর এবারের থিম ‘ঘরওয়ালো কি সরকার’। প্রচার শুরুর থেকেই বেশ আলোচনায় আছে এবারের আসর। সালমানের সঞ্চালনা শোটির ভিন্ন মাত্রা যোগ করেছে এবারেও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories