সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহাকাশে বিয়ের পরিকল্পনা টম ক্রুজ-আনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সাথে কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের প্রেমের গুঞ্জন বেশ আগেই ডালপালা মেলছে। এবার শোনা যাচ্ছে, বয়সে ২৬ বছরের ছোট আনাকে বিয়ে করতে চলেছেন ৬৩ বছরের টম ক্রুজ।
দুই হলিউড তারকা কবে, কোথায় বিয়ে করছেন–সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো এই যুগলের ঘনিষ্ঠ মহলের সূত্র ধরে জানাচ্ছে, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের।
যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আনাকে নিয়ে যে টম বড় কিছু ভাবছেন, তাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান তাদের বিশেষ মুহূর্ত।
সূত্রের খবর অনুযায়ী, টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। সুতরাং, মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এক্সাইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে।
স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। তবে কবে বিয়ে করছেন এবং কিভাবে করছেন, সবটাই এখন হাওয়ায় ভাসছে।
চলতি বছরের শুরুতেই সম্পর্ক গড়ে ওঠে ৬৩ বছরের টম ক্রুজ এবং ৩৭ বছরের অ্যানার। গত জুলাইতে একসঙ্গে তাদের দেখা যায়। এখন তাদের সম্পর্কে সিলমোহর পড়ার অপেক্ষায় অনুরাগীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories