বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

খলনায়ক শাহজাদ আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার
খলনায়ক শাহজাদ আর নেই

ললিউড ইন্ডাস্ট্রিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বহুল পরিচিত পাকিস্তানি অভিনেতা ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মৃত্যুর কথা জানানো হয়েছে।
শাহজাদের মৃত্যুর কথা জানানো হলেও জানাজার নামাজের সময় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ললিউড ইন্ডাস্ট্রিতে।
অভিনেতা শাহজাদ দীর্ঘদিন ধরেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছর ধরে ডায়াবেটিসজনিত জটিলতার জন্য সাম্প্রতিক সময় শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। এ কারণে দুই মাস আগে একটি পা কেটে ফেলা হয়।
তারকার পরিবার থেকে জানানো হয়েছে, ফুসফুসের তীব্র সংক্রমণ এবং কিডনি বিকল হয়ে গিয়েছিল শাহজাদের। এ কারণে শারীরিক অবস্থা আরও অবনতি হয় তার।
উজ্জ্বল ক্যারিয়ারে অসংখ্য পাকিস্তানি সিনেমা ও টেলিভিশন নাটকে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন শাহজাদ। তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শকরা। অভিনয়ের পাশাপাথি একজন পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে নিজের স্থান তৈরি করে ছিলেন তিনি। কাজের মাধ্যমে স্থানীয় বিনোদন শিল্পে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এ অভিনেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories