বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সবাই টিকা নিয়ে নিরাপদে থাকুন: ডিপজল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১২৮ বার

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার জনগণকে উদ্বুদ্ধ করছে সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং টিকা নিতে। শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেই টিকা নিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো ডিপজলের নাম।

টিকা নিয়ে ডিপজল গণমাধ্যমে বলেন, টিকা নেওয়ার জন্য পরিবার থেকে সবাই তাগিদ দিচ্ছিল; কিন্তু কাজের চাপে সময় বের করে টিকা নেওয়া হয়নি। আজ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে টিকা নিয়েছি। আলহামদুলিল্লাহ। প্রথম ডোজ নিলাম কোনো ব্যথা নেই।

সবাই টিকা নিয়ে নিরাপদে থাকুন।খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও সফল। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন তিনি। ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ সম্প্রতি শেষ হয়েছে। সিনেমাগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলেও জানান এ অভিনেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories