শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার

এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। রবিবার(২৯ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক বাহিনী এক্স-এ একটি পোস্টে এ দাবি করেছে।
ইসরাইলি বাহিনী বলেছে, তারা শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা নাবিল কাউককে হত্যা করেছে। তিনি গোষ্ঠীটির সিনিয়র নেতাদের অন্যতম। কাউক হিজবুল্লাহর কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও প্রিভেন্টিভ সিকিউরিটি ইউনিটের প্রধান ছিলেন।
কাউক হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিতদের মধ্যে একজন। শুক্রবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।
ইসরাইলি হামলায় হিজবুল্লাহর কয়েকজন শীর্ষনেতা নিহত হওয়ার পর এখন সংগঠনের নেতৃত্ব দেবে তা বাছাই করার পথ সংকুচিত হচ্ছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দীন তালিকায় এক নম্বরে রয়েছেন। সংগঠনটির সহ-মহাসচিব নাঈম কাসেমও এই দৌড়ে রয়েছেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories