বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

আন্দোলনকারীদের মধ্যে বিএনপির অনুপ্রবেশ প্রমাণ হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার

রাজাকারদের পক্ষে স্লোগান দেয়ার মধ্যদিয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির অনুপ্রবেশ প্রমাণ হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাজাকারদের পক্ষে স্লোগান দেয়া রাষ্ট্রবিরোধী জানিয়ে হাছান মাহমুদ বলেন, এটি ছাড়াও প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী স্লোগান দেয়া হয়েছে রোববার। আমরা আগেই বলেছিলাম, এ আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকেছে। এবার এর মাধ্যমে সেটা প্রমাণ হলো।’
কোটা সংস্কার ইস্যুতে চলা আন্দোলনে রাজনৈতিক অপশক্তি ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি ও জামায়াত এতে ইন্ধন দিচ্ছে।
‘আমরা কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেব না’, যোগ করেন ড. হাছান মাহমুদ।
সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থনৈতিক খাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চট্টগ্রামে সৌদি আরবের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দ্রুত বিনিয়োগের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories