হালুয়াঘাটে সাংবাদিকদের সম্মানে হোটেল চরইবাতিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সারোয়ার জাহান জাহাঙ্গীর আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুগ্ম সম্পাদক ৩ নং কৈচাপুর ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সারোয়ার জাহান জাহাঙ্গীর । বক্তব্য রাখেন. জনকন্ঠের প্রতিনিধি নাইম হোসেন, যুগান্তর প্রতিনিধি হাতেম আলী। উপস্থিত ছিলেন ধোবাউড়া প্রেসক্লাবের সম্পাদক আবুল হাসেম, নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক, হালুয়াঘাট প্রেসক্লাবে সম্পাদক জোটন ঘোষ, দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধি সমীর সরকার, এম এ মালেক, এম এ খালেক,সিনিয়র সাংবাদিক দুলাল রায়,আবদুর রাজ্জাক, গোলাম মোস্তফা সারোয়ার, ইমরান মোহাম্মদ হান্নান সহ সকল সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট জন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সারোয়ার জাহান জাহাঙ্গীর বলেন, আগামী ৮ মে উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হিসাবে আমার সঠিক অবস্থান আপনাদের মাধ্যমে জানতে পারব। সে সহযোগিতা কামনা করি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।
Leave a Reply