মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

খুলনায় শীতের মধ্যে বৃষ্টি, দুর্ভোগে জনজীবন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার

খুলনায় শৈত্য প্রবাহের পর মানুষের মাঝে কিছুটা স্বস্তি আসলেও বুধবার ভোর থেকে খুলনায় শুরু হয়েছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে জবুথবু হয়ে পড়েছে খুলনার জনজীবন। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বুধবার খুলনা বিভাগে দিনের অন্যান্য সময়েও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভোর ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি কিছুটা কমলেও কিছুক্ষণ পরই আবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
কয়েক দিনে খুলনায় সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশায় ঢেকে ছিল খুলনার আকাশ, সেই সঙ্গে ছিল উত্তরের হিমেল হাওয়ায় মৃদ্য শৈত্যপ্রবাহ।
খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মৌসুমি লঘুচাপের কারণে খুলনায় সকাল ৯টার পর হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কয়েক ঘণ্টা থাকতে পারে।
নগরীর সোনাডাঙ্গা এলাকার ইজিবাইকচালক কামাল বলেন বলেন, কয়েক দিন শীতের জন্য রাস্তায় লোক অনেক কম ছিল। কিন্তু এই বৃষ্টিতে লো নেই বললেই চলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories