বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

এক সপ্তাহে জন্ডিসে আক্রান্ত রাবির ৬৮ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ বার

এক সপ্তাহে হেপাটাইটিস এ অর্থাৎ জন্ডিস এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষার্থী। ১৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রাবির মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরিক্ষার পর আক্রান্ত শিক্ষার্থীদের এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাসে সাবমার্সিবল পাম্পের সংখ্যা খুবই কম। এদিকে টিউবওয়েল ও মোটরের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এ রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান রাবির মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা। এদিকে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং একাডেমিক ভবনগুলোতে যেন বিশুদ্ধ পানির ব্যাবস্থা করা হয়।
রাবির মেডিকেল সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, ১৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১৪৬ জন শিক্ষার্থীর পরীক্ষা করালে হেপাটাইটিস এ অর্থাৎ জন্ডিস ধরা পড়ে ৬০ জন শিক্ষার্থীর শরীরে।
তাদের মধ্যে ১৫ তারিখ ১১ জন পরীক্ষা করালে জন্ডিস আক্রান্ত হন সাতজন, ১৬ তারিখে ১৩ জনের মধ্যে পাঁচজন, ১৭ তারিখ আটজনের মধ্যে ছয়জন, ১৮ তারিখ ২১ জনের মধ্যে ১২ জন, ২১ তারিখ ১৬ জনের মধ্যে ১০ জন, ২২ তারিখ ১৭ জনের মধ্যে আটজন, ২৩ তারিখ ১৫ জনের মধ্যে পাঁচজন, ২৪ তারিখ ১৮ জনের মধ্যে আটজন এবং ২৫ তারিখ ২৭ জনের মধ্যে সাতজন শিক্ষার্থীই জন্ডিসে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ বলেন, শীতকালে ঠান্ডার কারণে মানুষ চলাচল কম করে যার ফলে রক্ত চলাচলও কম হয়। হেপাটাইটিস এ ভাইরাসের কারণেই জন্ডিস হচ্ছে। এটি মূলত একটি পানিবাহিত রোগ। এ রোগ থেকে নিরাময় পেতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষার্থীদের সচেতনতা। যেসব শিক্ষার্থী হলে থাকে তারা সাবমারসিবলের পানি খেতে হবে। ক্যাম্পাসে হোটেল ও ক্যান্টিন মালিকদের উচিত বিশুদ্ধ টিউবওয়েল বা সাবমার্সিবল পাম্পে তোলা পানি দিয়ে রান্নার কাজ করা এবং শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা। লক্ষণ খারাপ মনে হলে দেরি না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে এসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, যেদিন থেকে জন্ডিস আক্রান্ত রোগী ধরা পড়েছে তারপর থেকেই আমরা মেডিকেল সেন্টারে বলে দিয়েছি এটা যেন সচেতনভাবে দেখা হয়। এছাড়া আমরা গণমাধ্যমের সাহায্যে শিক্ষক-শিক্ষার্থীদের জানাতে চেষ্টা করেছি তারা যেন যেকোনো জায়গার পানি পান না করে। টিউবয়েল বা সাবমার্সিবল পাম্পে তোলা বিশুদ্ধ পানি পান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories