মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। ২৫ নভেম্বর ২০২৬ আবেদনের সময় শেষ হওয়ার কথা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বৃদ্ধি করা হবে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে ১১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে আবেদন প্রক্রিয়া। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুদিন সময় বাড়ালে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। যদিও বিশ্ববিদ্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি-
#আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর
#বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর
#কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর
#চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং
#ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories