মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের। উদ্বোধনী দিনে চারটি ফ্লাইট নিয়ে যাত্রা শুরু করবে বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সই হবে চুক্তি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেছে-১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করাও কঠিন, তাই শর্ত মেনে নিয়েছি। এতে খুব একটা ব্যাকফুটে আছি এমন নয়। তবে পুরোদমে বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।
অপর এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে। তবে পহেলা ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।
১ ডিসেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের বিষয়ে আরেক প্রশ্নে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে, তবে ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories