বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩২ বার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মানহানিকর, অসম্মানজনক বক্তব্য জন-সম্মূখে প্রদান ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

আজ মঙ্গলবার বিকেলে গাজিরভিটা ইউনিয়নের ডাকিয়াপাড়া বাজারে ভুক্তভোগী ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল মান্নান। এসময় উনার সাথে ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, দুলাল হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, গতকাল সোমবার বিকেলে ডাকিয়াপাড়া বাজারে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন নাজমুলের চায়ের দোকানে এসে জনসম্মূখে অকর্থ্য ভাষায় আমাকে এবং আমার মাকে অকর্থ্য ভাষায়  গালিগালাজ করে হত্যার হুমকি দেন। তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার দলীয় প্রার্থী হওয়ার কারনে প্রকাশ্যে খুন করার হুমকি দেন। বর্তমানে আমি এবং আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। এ বিষয়ে হালুয়াঘাট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories