শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অস্কারে যাচ্ছে শাহরুখের ‘ডানকি’ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার

চলতি বছর বলিউড দখলে কিং খান শাহরুখের। পাঠান, জওয়ান’র পর ‘ডানকি’ দিয়ে দর্শক মাতিয়েছেন। আয়ের দিক থেকে পাঠান, জাওয়ান-কে ছাড়িয়ে যেতে পারেনি ‘ডানকি’। তবে প্রশংসিত হয়েছে হাজার কোটির ঘরে ঢোকা ছবি দুটির চেয়ে বেশি। অনেকের ধারণা করেছিল সহস্র কোটি না দিলেও পুরস্কার এনে দেবে শাহরুখকে। তেমনটাই দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতবেদনে বলা হয়েছে, ছবির নির্মাতারা ‘ডানকি’ ছবিকে অস্কারের দৌড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, অফিসিয়াল এন্ট্রি না হলেও ব্যক্তিগতভাবেই এই ছবিকে অস্কারে নিয়ে যাওয়ার কথা ভাবছেন রাজকুমার হিরানির দল।
এদিকে সম্প্রতি ‘ডানকি’র ব্যবসা নিয়ে মুখ খুলেছেন হিরানি। সামাজিকমাধ্যমে লিখেছেন, শাহরুখ খুবই সাহসী অভিনেতা। সে জানে, কোন ছবি দর্শকরা দেখবে, কোনটা দেখবে না। নিজের বক্স অফিসের রেকর্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহল শাহরুখ। তবে শাহরুখ সবসময় ব্যবসার কথা ভেবে ছবি করেন না। বরং ‘ডানকি’ করেছেন সমাজের প্রতি তার দায়িত্ববোধ থেকে। মানুষ যে এই ছবিকে পছন্দ করছেন এবং শাহরুখকে পছন্দ করেছেন, তার জন্য ধন্যবাদ।
প্রসঙ্গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডানকি’। ছুঁয়েছে ৪০০ কোটির ঘর। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরও অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories