শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার বিপাকে পূজা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার

টলিপাড়ার পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। তাকে খুব বেশি বাংলা সিনেমা বা ওয়েব সিরিজেও দেখা যায়নি। কলকাতা এবং মুম্বাই দুই শহরেই কাজ করেন তিনি। হিন্দি বেশ কিছু কাজে তাকে দেখা গেছে। তবে সমাজমাধ্যমের পাতায় তিনি বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে সারাক্ষণই নানা ধরনের পোস্ট করতে থাকেন তিনি।
পাকাপাকি তার মুম্বাইয়েই বাস। মাঝে মাঝে কলকাতা যাতায়াত করেন। পূজার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায় বিভিন্ন ধরনের ছবি। সম্প্রতি একটি ভিডিও শুট করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন তিনি। ব্যস, পূজার এই ছবি দেখে খুবই বিরক্ত অনুরাগীরা। নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন।
পূজার নতুন ফটোশুট দেখে একজন লিখেছেন, অসভ্য মহিলা। আবার কেউ লিখেছেন, বিয়ে হয়ে গেছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়।
যদিও কারও মন্তব্যে কোনও উত্তর দেননি পূজা। এই মুহূর্তে তার নতুন কোনও কাজের কথা জানা যায়নি। তবে রাজা চন্দ পরিচালিত তার একটি বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায়। এই সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories