মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

৪৮৭ রানে থামল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১ বার

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল পাকিস্তানি পেসার আমের জামালের। অভিষেক ম্যাচের বাজিমাত করেছেন এই ডানহাতি পেসার। পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ক্যারিয়ার শুরুর ম্যাচে ৫-এর বেশি (৬টি) উইকেট শিকার করার রেকর্ড করেছেন জামাল।
জামাল ৬ উইকেট শিকার করলে অস্ট্রেলিয়া ঠিকই বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছে ৪৮৭ রানে। টেস্টে ক্যারিয়ারের শেষ সিরিজে বড় সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। ২১১ বলে ১৬৪ রান করেছেন সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই বাঁহাতি অসি ওপেনার। ওয়ার্নারের সঙ্গে মিডলঅর্ডারে নেমে ৯০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পাকিস্তানের সামনে বড় লিড দাঁড় করিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এর আগে পার্থে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসভাগ্য ছিল অস্ট্রেলিয়ার পক্ষে। উসমান খাজাকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২৬ রান তোলেন ওয়ার্নার। খাজা ৪১ করে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষকে ক্যাচ দেন।
ইনিংস বড় করতে পারেননি মার্নাস লাবুশেন। ফাহিম আশরাফের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ১৬ রান। তবে তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে ৭৯ আর চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে নিয়ে ৬৬ রানের আরও দুটি জুটি গড়েন ওয়ার্নার।
অভিষিক্ত পেসার খুররাম শাহজাদের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন স্মিথ (৩১)। আরেক অভিষিক্ত অলরাউন্ডার আমির জামালের শিকার হন হেড (৪০)।
তবে ওয়ার্নার বড় রান করেই মাঠ ছেড়েছেন। ২১১ বলে ১৬ চার আর ৪ ছক্কায় ১৬৪ রানের ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে। এটি তার ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৪৬ রান।
অ্যালেক্স ক্যারে ১৪ আর মিচেল মার্শ ১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের নেমে ১৩৪ বলে ৯০ রানের জুটি করে দলকে এগিয়ে দেন। ১০৭ বলে ৯০ রান করে খুররমের বলে বোল্ড হয়ে ফেরেন মার্শ। ক্যারে তুলেন ৭৩ বলে ৩৪ রান। লোয়ারঅর্ডারে মিচেল স্টার্ক ১২, প্যাট কামিন্স ৯, নাথান লায়ান ৫ ও জস হ্যাজলউড যোগ করেন ৪ রান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন আমের জামাল। ২২ ওভার বল করে তিনি খরচা করেন ৮৩ রান। এছাড়া দুটি উইকেট পেয়েছেন আরেক অভিষিক্ত পেসার খুররম শাহজাদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories