শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

হার দিয়ে জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ।
আজ পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।
চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন চীনের ওয়াং ইউবো।
পরের মিনিটে মোহাম্মদ ইসলামের ফিল্ড গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটে মাহাদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান চীনের কুই ওয়েনজুয়ান।
চতুর্থ কোয়ার্টারে ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে চীন।
আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
চীন-মালয়েশিয়া ছাড়াও ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও কাজাখিস্তান।
এ’ গ্রুপে রয়েছে – বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।
এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories