রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবিজি ইউনিভার্সিটি কাপের সূচি প্রকাশ, কবে মাঠে নামছে কোন দল? ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

টানা ১৮ বার দ্রুততম মানবী শিরিন আক্তার

যবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার

দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব আবারও অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ক্যারিয়ারে ১৮তমবারের মতো এই খেতাব জিতেছেন তিনি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরিন ১২.০৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। আর ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আয়োজকদের বরাতে জানানো হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে শিরিন আক্তার বলেন, ‘আমি আমার খেলাধুলা এভাবেই চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক ও কোচ সবসময় আমাকে সহযোগিতা করেন।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যেতে চান। এ লক্ষ্যে বর্তমানে তাঁর প্রস্তুতি চলছে।
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে টানা ১৭তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন। এবার ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে নিজের সাফল্যের মুকুটে যোগ করলেন নতুন পালক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories