রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবিজি ইউনিভার্সিটি কাপের সূচি প্রকাশ, কবে মাঠে নামছে কোন দল? ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার

ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমবার) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে দেওয়া হবে এই পুরস্কার। এর আগে নানা আলোচনা, সম্ভাবনা ও নাটকীয়তা তৈরি হয়েছে। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে, যেখানে আগের চেয়ে সম্ভাবনায় পিছিয়ে পড়েছেন লামিনে ইয়ামাল।
পুরস্কারের প্রধান দাবিদারদের নিয়ে বিভিন্ন বুকমেকার তাদের বাজির দর উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। ফলে নতুন মোড় এসেছে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে। সব হিসাব-নিকাশে হ্যারি কেইনই এখন পুরস্কারটি পেতে সবচেয়ে এগিয়ে আছেন। অসাধারণ এক মৌসুমে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে করেছেন ৭৩ গোল। শনিবার বুকমেকারদের গড় হিসাবে তার জয়ের পক্ষে বাজির দর ছিল ১.৩৫। অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে এই ইংল্যান্ড অধিনায়ক।
অন্যদিকে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইয়ামালের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। অধিকাংশ বড় বুকমেকার বার্সেলোনার এই তরুণ তারকার বিপক্ষে বাজির দর বাড়িয়েছে। আগে যেখানে তার দর ছিল ৩.২৫, তা বেড়ে দাঁড়িয়েছে ৬.০০-তে। গত মৌসুমে লা লিগায় ১৬ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ভর করে শিরোপা ধরে রাখে বার্সেলোনা। জিতেছে স্প্যানিশ সুপার কাপও।
এর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী ইয়ামাল। অতীতের ব্যালন ডি’অর ভোটে বিশ্বকাপ জয়ের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এবারও সেটাই তার জন্য নিয়ামক হবে বলে মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দেওয়া পুরস্কারে তাকে ছাপিয়ে কেইনের জয়ই নাটকীয় পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে।
পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের এবং নারীদের ব্যালন ডি’অরের জন্য শীর্ষ ৫০টি দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দিয়ে থাকেন। ভোটাররা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ক্রমানুসারে তাদের শীর্ষ ১০ জন খেলোয়াড়কে বেছে নেবেন। অবস্থানের ভিত্তিতে ফুটবলারদের পয়েন্ট বণ্টন করা হবে এভাবে– প্রথম স্থান : ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থান : ১২ পয়েন্ট, তৃতীয় স্থান : ১০ পয়েন্ট করে ১০ জনকে ভোট দেবেন তারা। শেষে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত খেলোয়াড়ের হাতে উঠবে ব্যালন ডি’অর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories