বলিউড তারকাদের সঙ্গে ভারতীয় ক্রিকেট মহল ওতোপ্রতোভাবে যুক্ত, বিশেষ করে প্রচুর বলিউড অভিনেত্রীদের বিয়ে করেছেন ক্রিকেট তারকারা। অনেক বলিউড তারকাদের রয়েছে নিজস্ব ক্রিকেট দল। যে তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে জুহি চাওলা এবং প্রীতি জিন্তার নাম। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের নামও।
অক্ষয় কুমার সম্প্রতি নবগঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন, এটি T10 ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হতে চলেছে।
এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ‘আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি মুগ্ধ। এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আমি এই অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য উন্মুখ’।
এদিকে পেশাগত ভাবে বক্স অফিসে একটি কঠিন বছর পার করেছে অক্ষয় কুমার। কারণ তাঁর একাধিক চলচ্চিত্র বক্সঅফিসে ব্যর্থতার মুখে পড়েছে। আগামী বছর মুক্তি তাঁর বহু প্রতীক্ষিত আলী আব্বাস জাফরের বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ যা এপ্রিল মাসে ঈদে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। ছবিটির জন্যে তিনি অপেক্ষায় রয়েছেন। এছাড়াও আগামী বছর রোহিত শেঠীর ‘সিংহম ৩’-তেও দেখা মিলবে সূর্যবংশীর।
Leave a Reply