শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মার্কিন সুন্দরীর সাথে কি করছেন শাকিব খান!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২০ বার

দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে শাকিব খানকে ‘স্তম্ভ’ বলেই মনে করা হয়। একাধিক হিট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন তিনি। চলতি বছর ‘ঈদ-উল-আযহা’ উপলক্ষ্যে বাংলাদেশে রিলিজ করেছিল শাকিব অভিনীত ফিল্ম ‘প্রিয়তমা’। বাংলাদেশ জুড়ে এটি ব্লকবাস্টার হিট হলেও এপার বাংলায় মুখ থুবড়ে পড়েছিল ‘প্রিয়তমা’। বিতর্ক সত্ত্বেও এই ফিল্মের মাধ্যমে আবারও ঘুরেছে শাকিবের কেরিয়ারের মোড়। ফলে আগামী ঈদেও তার অনুরাগীদের নতুন ছবি উপহার দিতে চলেছেন শাকিব। তবে এবার তার ফিল্মের মূল আকর্ষণ আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।
গত সপ্তাহান্তে শাকিব সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, তার নতুন ফিল্ম ‘রাজকুমার’ আসছে। এই ফিল্মটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। ‘রাজকুমার’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঘোষণার সাথে শাকিব জুড়ে দিয়েছিলেন ভালোবাসার ইমোজি। অপরদিকে চমক ছিল হিমেলের ঝুলিতে। তিনি এদিন ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন যাতে শাকিবের পাশে দেখা যাচ্ছে আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে। রয়েছেন হিমেল ও আরশাদও। এই ছবি শেয়ার করে পরিচালক জানিয়েছেন, শাকিবের বিপরীতে ‘রাজকুমার’-এ দেখা যাবে কোর্টনিকে। ২০২৪ সালের ঈদ-উল-ফিতরে আসতে চলেছে ‘রাজকুমার’। হিমেলের দাবি, এই ফিল্ম ভেঙে দেবে শাকিবের অন্য ফিল্মের বক্স অফিস রেকর্ড।
ইতিমধ্যেই শাকিবের নতুন ফিল্ম ‘তুফান’-এর লুক প্রকাশ্যে এসেছে। এই ফিল্মটি পরিচালনা করছেন রায়হান রাফি। ‘প্রিয়তমা’-য় শাকিব তার দ্বিতীয় স্ত্রী শবনম খান বুবলিকে রিপ্লেস করে কাস্ট করেছিলেন ইধিকা পালকে। এপার বাংলায় ‘প্রিয়তমা’ মুক্তি পাওয়ার পর সকলেই দেখেছিলেন, চিত্রনাট্য অনুযায়ী নায়িকার তুলনায় নায়ককেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘রাজকুমার’ নাম বলে দিচ্ছে, এটি নায়ককেন্দ্রিক ফিল্ম। স্বাভাবিক ভাবেই কোর্টনির উপস্থিতি নায়কের উজ্জ্বলতার অনুঘটক হিসাবেই কাজ করবে বলে মনে হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories