বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ফেইসবুকে ভাইরাল ইয়াবা আসক্ত ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা !

সাভার (আশুলিয়া) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১১৭ বার

আশুলিয়ায় প্রকাশ্যে মাদক সেবন, উঠতি বয়সের মেয়েদের নিয়ে আবাসিক হোটেলে রাত কাটানো, এলাকায় মস্তানি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত আকাশ খান। সদ্য ঘোষিত ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সহ-সভাপতি করা হয়েছে । আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নতুন ইপিজেড সংলগ্ন বুরির বাজার এলাকার আলমগীর খানের ছেলে সে। এর আগে দায়িত্ব পালন করেছেন ইউনিয়নে ছাত্রলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি হিসেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার‌ এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, এলাকায় নানা রকম অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও টাকার বিনিময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির পদ বাগিয়ে নেয় সে। দীর্ঘদিন ধরে সে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও টাকার বিনিময় নারীদের দেহ ভোগে আসক্ত। এসবের টাকা জোগাড় করতে এলাকায় ছাত্রলীগের নামে তার বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা।

এদিকে জেলা ছাত্রলীগের শীর্ষ পদধারী এক নেতার এসব অপকর্ম বিভিন্ন সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই ছাত্রলীগ নেতা সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর অনুসারী। বিগত দিনে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইস চেয়ারম্যানের অনৈতিক কাজের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ঢাকতে সাংবাদিকদের নিয়ে নানারকম অপপ্রচার করতে সোচ্চার দেখা যায় এসব অনুসারীদের। তার এমন কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সাভার ও আশুলিয়ার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় নেতাকর্মীদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories