শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস আর নেই। তিনি সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন দীনেশ। সূত্রের খবর, মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা খারাপের দিকে গেলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অনন্তলোকের উদ্দেশে পাড়ি জমান তিনি। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।ভারতীয় জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘সিআইডি’ পরিচিতি এনে দিয়েছিল দীনেশকে। এতে তার চরিত্রের নাম ফ্রেডরিক্স। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের অনেকে দীনেশকে ফ্রেডি কিংবা ফ্রেডরিক্স নামেই জানতেন।
১৯৯৭ সালে প্রচার শুরু হয় ‘সিআইডি’র। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাড়নিস । তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories