মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলার বাদী এশা মির্জার মরদেহ উদ্ধার, মামলা দায়ের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বোয়ালী নিজ বাসার তৃতীয় তলা থেকে এশার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা বোয়ালী গ্রামের মৃত লতিফ মির্জার মেয়ে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে নিজ বাসায় রুমের ভিতর এশার মির্জার ছেলের কান্না শুনতে পায় তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

তনিমা আক্তার বলেন, আমার রুম থেকে বের হয়ে এশার বাচ্চার কান্না শুনতে পেয়ে দরজায় ধাক্কা দেই কিন্তু দরজা বন্ধ পাই। পরে পুলিশকে কল দিলে রুম খুলে দেখে এশা ঝুলে আছে।
এবিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশা তার তিনতলা বাসার নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির ও এশা মির্জা
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির ও এশা মির্জা
এদিকে, এশা মির্জার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় এশা মির্জার ভাই ও সৌরভ নামের একজনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাতে এশা মির্জার বোন লুনা মির্জা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া। তিনি জানান, শনিবার রাতে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন এশার বোন। লাশ রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, আজ রোববার মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় ওই নারী অভিযোগ করেন, গত (১৭ ডিসেম্বর) গোলাম কিবরিয়া তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে গত ২৯ মার্চ গোলাম কিবরিয়ার শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে তাকে মারধর করা হয় এবং বড় মনি তাকে আবারো ধর্ষণ করে। মামলায় বড় মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
পরে ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। ওই সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। সেই ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বার প্রমাণ পাওয়া যায়। কিন্ত তখন মামলার এজাহারে প্রায় সাড়ে ৩ মাস উল্লেখ করা হয়েছিলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories