শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা হয় !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৬ বার

ভারতীয় মডেল উরফি জাভেদ নিজের পোশাক ও ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন। নিজের পোশাকের কারণে কখনো খুনের হুমকিও পেয়েছেন, কখনো বা সমালোচনার মুখে পড়েছেন। তবুও দমে যাননি এ মডেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি বলেন, এক ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা বলা হয়েছিল তাকে। রাজি না হওয়ায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠান নির্মাতারা তাকে।
উরফি এ ঘটনায় খুব ভয় পেয়েছিলেন। এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। সেদিনের সে ঘটনাই আজ তাকে আরও সাহসী করে তুলেছে।
মডেল জানান, ‘ আমার ক্যারিয়ারের আগেও আমি আইনি সমস্যার মুখোমুখি হয়েছি। একটি ওয়েব সিরিজে আমাকে অন্তরঙ্গ দৃশ্য করতে বলা হয়েছিল, যা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ না করায়,সেই দৃশ্যের অভিনয়ে না বলে দেওয়ায় আমাকে ৪০ লাখ টাকার টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম এবং আত্মহত্যার চিন্তাও করেছিলাম।
ঐ ঘটনায় বদলে গেছেন উরফি। তিনি জানান, ‘এখন আর ভয় পাইনা আমি। আজও প্রচুর আইনি নোটিশ আসে। আমার বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের করা হয়।
প্রতিদিনই আমার বিরুদ্ধে কোনও না কোনও মামলা হয়ে থাকে। সেদিনের ঘটনার পর থেকে আমি আর ভয় পাই না। এগুলো আমার কাজের অংশ এখন। আমার মনে হয়, কোনও ঘটনা থেকে শিক্ষা নিলে পরে সেগুলিই সাহায্য করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories