রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন করলেন সৌরভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০ বার

যুব সমাজকে খেলাধূলার সাথে সম্পৃক্ত করলে মাদক থেকে সহজেই দূরে রাখা যায়। তাই তরুণ-তরুণীদের খেলাধুলার সাথে বেশি করে সম্পৃক্ত করার তাগিদ দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ঢাকায় মেয়র কাপ প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচনে তিনি এসব কথা বলেন।আগামী পহেলা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে মেয়র কাপ। ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ বিভিন্ন ইভেন্টের খেলা হবে মেয়র কাপে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মাদকমুক্ত সমাজ গড়ার স্লোগান নিয়েই মেয়র কাপ আয়োজিত হচ্ছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।খেলাধূলার মধ্য দিয়ে যুবসমাজকে মাদক থেকে সহজে দূরে রাখা যায়। তাই খেলার সাথে তরুণদের বেশি সম্পৃক্ত করার আহবান জানান সৌরভ গাঙ্গুলী।খেলোয়াড়ী জীবন থেকে শুরু করে বহুবার বাংলাদেশে এসেছেন সৌরভ। এখানকার মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে বলে জানান তিনি। দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে সৌরভ গাঙ্গুলীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories