বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মিড-ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি হাজ্জাজ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায় শেষ। বিদায়ের পর তাকে নিয়ে যখন আবেগ আর শ্রদ্ধায় ভাসছে পুরো দেশ, তখন মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে। মেসির ক্যারিয়ারকে অবিশ্বাস্য বলে প্রশংসা করার পাশাপাশি বোকা জুনিয়র্সের সভাপতি মনে করেন, এখন আর আর্জেন্টিনার ফুটবলে ফেরার প্রয়োজন নেই মেসির। বরং যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করা উচিত তার।
টাইসি স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেসির জাতীয় দল থেকে অবসরের প্রসঙ্গে কথা বলেন রিকেলমে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। একসঙ্গে খেলেছেন ২০০৬ বিশ্বকাপেও, আর ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনার পদক।
মেসির অর্জনের কথা বলতে গিয়ে রিকেলমে বলেন, ‘আমাদের উচিত তাকে আরও বেশি ধন্যবাদ দেওয়া। সে যা কিছু করেছে, তার পর আমরা আর কী চাইতে পারি? সে নিজের সব স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। নিঃসন্দেহে আমি জানি না সে সর্বকালের সেরা কি না, কিন্তু সে সেরাদের কাতারে অবশ্যই আছে। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি, এটা অবিশ্বাস্য।’
মেসির সাফল্যের পেছনে যে দীর্ঘ সংগ্রাম ছিল, সেটিও মনে করিয়ে দেন রিকেলমে, ‘আর্জেন্টিনার মানুষ তাকে যে ভালোবাসা দিচ্ছে, সে তার সবটুকুই প্রাপ্য। কারণ সে নিজেকে নিংড়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে, শুরুতে জিততে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত সে সবকিছু অর্জন করেছে। ঈশ্বর তার প্রতি ন্যায়বিচার করেছেন, আর সেটাই দারুণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories